ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন ফারহানা ইয়াসমিন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৬ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬ খ্রি.) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং সার্বিক পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালার ভিত্তিতে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য এপ্রিল-২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে মনোনীত হন মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সার্বিক কর্মমূল্যায়ন, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান এবং বিভিন্ন ক্যাটাগরিতে পরিসংখ্যানগত সাফল্যের ভিত্তিতে মাননীয় ডিআইজি মহোদয় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
জামালপুর জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং ও জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের এ অর্জনে জেলা পুলিশ সদস্যসহ সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন।
