উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে মডেল থানার নবাগত ওসি স্নেহাশীষ রায়ের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর নজরদারি ও হুশিয়ারী আইন শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ
জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের কঠোর হুশিয়ারী, নজরদারি, জনবান্ধব পুলিশিং ও কার্যকর পদক্ষেপে মাদারগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
থানার আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করছেন তিনি। এতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং জনগণের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে ওসি স্নেহাশীষ রায় মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। একইসঙ্গে মদ, জুয়া, বাল্যবিবাহ, গরু চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশীষ রায় স্পষ্টভাবে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। মাদারগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”
রাতদিন পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে বলে স্থানীয়দের অভিমত। বিভিন্ন এলাকায় পুলিশের সক্রিয় উপস্থিতি ও দ্রুত পদক্ষেপের কারণে সাধারণ মানুষ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, ওসি স্নেহাশীষ রায়ের সাহসী নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের ফলে মাদারগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। সাধারণ মানুষও এখন নির্ভয়ে থানায় গিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন এবং দ্রুত সেবা পাচ্ছেন।
জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে মাদারগঞ্জ থানার বর্তমান কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকলে মাদারগঞ্জ উপজেলা আরও শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *