উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়া ইউনিয়নে ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঈদ উপহার হিসেবে ইউনিয়নের প্রায় ৪ হাজার উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হুরাইরা। তিনি বলেন, “সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। ঈদের আগে এই সহায়তা পেয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন।”
তিনি আরও বলেন, “সঠিক তালিকার মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম হীরা সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসেছে। সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
স্থানীয়দের মতে, কুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *