উপজেলার সংবাদজামালপুরসদর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি 

 

জামালপুর প্রতিনিধিঃ আজ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর উদ্যোগে সকাল বাজার ইসলামী ব্যাংক ভবনের নিচে সকাল ১০ টায় ইসলামী ব্যাংকের গ্রাহক এডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক এডভোকেট মোশাররফ হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আলহাজ্ব জহুরুল হক, অধ্যাপক মুমিনুর রহমান, আলহাজ্ব আরজু মিয়া প্রমুখ।

বক্তাগণ বলেন, সরকার খোরশেদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে শুধু ইসলামী ব্যাংক ধ্বংস নয়, ইসলামী অর্থনীতি ধ্বংসের চক্রান্ত করছে ।  ইসলামী ব্যাংকে ৩কোটি গ্রাহক তাদের আমানত নিয়ে সংশয় প্রকাশ করছে। ইতোমধ্যে কয়েক হাজার কোটি টাকা উত্তোলন করেছে, ১১ হাজার গ্রাহক তাদের একাউন্ট বন্ধ করে দিয়েছে। এই চেয়ারম্যান থাকলে ইসলামী ব্যাংক দেউলিয়া হতে সময় লাগবে না কিন্তু আমরা তা হতে দিব না।

বক্তাগণ ঢাকায় গ্রাহকদের উপর পুলিশী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *