উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃআজ বুধবার (১০ জুন ২০২৬ খ্রি.) জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ০৭:৩০ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে জামালপুর জেলার পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মান্যবর পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর মহোদয়।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন-আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করে করণীয় সংক্রান্ত দিকনিদের্শনা প্রদান করেন।

পুলিশ সুপার জামালপুর মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন জনাব এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *