উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ১ কিলোমিটার সরকারি রাস্তার উদ্ধার

মোঃ মানিক ইসলাম:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরবওলা মৌজার দাগ নং ২২/২৪ অনুযায়ী ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মির্জাপুর রোডের পাকা রাস্তার শেষ মাথা থেকে কামারিয়া সীমানা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সরকারি রাস্তার জমি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সমাজসেবক মজনু রহমান আকাশের নেতৃত্বে এ কাজে সহযোগিতা করেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জগলুর রহমান রতন ও সমাজসেবক খোরশেদ আলম।
উদ্যোক্তারা জানান, সরকারি নকশা এবং সিএস, আরএস, এসএ ও বিএস রেকর্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে এটি একটি সরকারি রাস্তা। একসময় এলাকার কৃষকরা এই রাস্তা ব্যবহার করে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার জমির কিছু অংশ বিভিন্ন ব্যক্তি চাষাবাদের আওতায় এনে ফসলি জমিতে পরিণত করেন।
পরে বিষয়টি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেসকে অবগত করা হয়। সর্বসাধারণের চলাচলের সুবিধা এবং সরকারি জমি উদ্ধারের লক্ষ্যে ২০ জুন শনিবার সকালে রাস্তা পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে মোখলেসুর রহমান মোখলেস বলেন, “রাস্তার জমির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। রাস্তা পুনরুদ্ধার হওয়ায় কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।”
এ সময় উপস্থিত ছিলেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু সরকার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নান্নু পারভেজ, উপজেলা যুবদল নেতা আবু সাঈদ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জগলুর রহমান রতন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সাগর হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *