উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

জনদুর্ভোগ লাঘবে মিতালী বাজার সড়কে রাবিশ ফেলা হচ্ছে, প্রশংসায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: মোঃ মানিক ইসলাম।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিতালী বাজার এলাকার বেহাল সড়কে জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাবিশ ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগ কমাতে নেওয়া এই উদ্যোগকে এলাকাবাসী প্রশংসার চোখে দেখছেন।
জানা যায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের নির্দেশনায় এবং ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুরুল ইসলাম মন্জু সরকারের সহযোগিতায় এ রাবিশ ফেলার কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সরদার, সিনিয়র সহ-সভাপতি জাকির সরকার, যুবনেতা লাবলু, যুবনেতা আদর আলী, যুবনেতা মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুরুল ইসলাম মন্জু সরকার বলেন, “দীর্ঘদিন ধরে বালিজুড়ী বাজার থেকে তেঘরিয়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। তাই এলাকার মানুষের সাময়িক দুর্ভোগ লাঘবের জন্য রাবিশ ফেলার কাজ করা হচ্ছে।”
এলাকাবাসী জানান, জনস্বার্থে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *