অন্যান্যজামালপুরমেলান্দহ

মেলান্দহের কুলিয়া ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : ৩১ মে বুধবার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ওয়ার্ড বি এন পির উদ্যোগে কুলিয়া দারুণ উলুম হাফেজিয়া মাদ্রাসা ও টনকী বাজার জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্বনির্ভর বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বি এন পির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সাবেক মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন বি এন পির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডাসহ ওয়ার্ড বি এন পির নেতৃবৃন্দ। পরে সবার মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *