জামালপুর

জামালপুরে আইন পেশায় ৫০ বছর অতিক্রম হওয়ার ৪ আইনজীবীকে সংবর্ধনা 

মোঃ রুহুল আমিন রাজু ঃ জামালপুরে বিজ্ঞ আইন পেশায় ৫০ বছর অতিক্রমকারী ৪ জন আইনজীবী কে সংবর্ধনা দিয়েছেন জামালপুর আইনজীবী সমিতি। 

গত বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হল রুমে জেলা আইনজীবী সমিতির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা স্মারক প্রদান করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জামালপুরের কৃতী সন্তান জনাব মির্জা হোসেন হায়দার। জামালপুর জেলা আইনজীবী সমিতির কয়েকবারের সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির দুই বারের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব ইসমত পাশার পরিচালনায় বিশেষ বক্তব্য রাখেন জামালপুরের জেলা সিনিয়র দায়রা জজ এহসানুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী জামালপুরে আইন পেশায় ৫০ বছর অতিক্রম হওয়ায় ৪ জন বিজ্ঞ আইনজীবীর হাতে সংবর্ধনা স্মারক প্রদান করেন। ৪ জন বিজ্ঞ আইনজীবীরা হচ্ছেন এডভোকেট খলিলুর রহমান,এডভোকেট নওয়াব আলী, এডভোকেট জাহিদ আনোয়ার ও এডভোকেট আবতাফ উদ্দিন চৌধুরী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *