জামালপুরের স্থানীয় সরকার উপসচিব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু কে ফুলের শুভেচ্ছা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার স্থানীয় সরকার উপসচিব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে পরিদর্শন ও তার আগমন উপলক্ষে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। গত ৫ জুন মঙ্গলবার দুপুরে তাকে ফুলের শুভেচ্ছা জানান মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা ও উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়। পরে স্থানীয় সরকার উপসচিব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু মেলান্দহ উপজেলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন।
