ইসলামপুরজামালপুর

ইসলামপুর পৌরসভার মেয়রকে কারণ দর্শানোর নোটিশ

ছিয়াম,ইসলামপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদেরকে বরখাস্ত করা হবে না কেন, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার) উপসচিব মো. আব্দুর রহমান।

সরকারি গুদামগুলোতে লুট,আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার প্রয়োগের অভিযোগ এনে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে অপরাধের অভিযোগে কেন তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে এই কারণ দর্শানোর নোটিশ পাঠান।

বুধবার(৭ জুন) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি পাঠানো হয়। ১০ জুন এর মধ্যে নোটিশটির ব্যাখ্যা দিতে নির্দেশ করা হয়েছে।

বর্তমানে তিনি সিলেট রয়েছেন। সিলেট থেকে এসে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিবেন বলে জানিয়েছেন পৌর মেয়র আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *