বকশীগঞ্জের বগারচর ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে

জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাসেম দুলাল (৪৫) হত্যা মামলায় বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ জুন) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ এহসানুল হক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত ২৭ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ছাগল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আবুল কাসেম দুলাল ট্যাটাবিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় ২৮ এপ্রিল দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু সহ ৪০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম উচ্চ আদালত থেকে ১ মাসের জামিন নেন।
আজ সোমবার জামালপুর জেলা ও দায়রাজজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
