জাতীয়জামালপুর

স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস বিজয়ীদের সংবর্ধনা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ” স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস ” এ অংশগ্রহণকারী জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩ জন প্রতিযোগীর মধ্যে ১১ জন স্বর্ণ, ১ জন রৌপ্য ও ১ জন ব্রোঞ্জ পদক অর্জন করায় এবং ক্রীড়া ক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পদক অর্জনকারী জামালপুর জেলার কৃতি খেলোয়াড়দেরকে জামালপুর পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জামালপুর পৌসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে পদক অর্জনকারীদের সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *