মেলান্দহ একাধিক কৃষকের খড়ের পাল্লায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ গত ২৬ জুলাই ২০২৩ রাত আনুমানিক ৩ টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে একই রাতেই ৫টি বাড়িতে সিরিজ হামলার মত কৃষকের বাড়ির খড়ের পাল্লায় আগুন লাগিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনার সূত্র জানা গেছে কুলিয়া ইউনিয়নের ভালুকা থেকে তারাকান্দি যাওয়ার পথে রাস্তার পাশে কুলিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম কায়েম উদ্দিন সাহেবের বাড়িতে তার ছেলে আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলুর একটি খড়ের পাল্লায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে দেখা যায় একে,একে আরো ৪টি বাড়িতে কৃষকের খড়ের পাল্লায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। বাকী ৪ জন কৃষকরা হলেন একই গ্রামের পাশের বাড়ি ফজলুল হক ফজল, একই এলাকার মজিবর রহমান, আব্দুল বারি তাহা ও তারাকান্দি মাল বাড়ির আবুল কাশেমসহ মোট ৫টি বাড়িতে খড়ের পাল্লায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ এনে নিভিয়ে ফেলে। ভোক্তা ভোগীরা জানান, একই রাতে প্রায় ১০/১৫ মিনিট সময়ের ব্যবধানে একই গ্রামের বিভিন্ন জায়গায় মোট ৫টি বাড়িতে খড়ের পাল্লায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ৫ জন কৃষকের প্রায় আনুমানিক এক লক্ষ টাকার খড় পুড়ে ছাই হয়ে যায় ও নষ্ট হয়ে যায়। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানান এমন বিরল ঘটনা আমরা এর আগে কখনো দেখি নাই। তবে এলাকাবাসীর দাবি এই ঘটনায় প্রশাসন জরুরি তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী সচেতন মহল।
