শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকীতে জামালপুর পুলিশ সুপারের শ্রদ্ধা
মোঃ রুহুল আমিন রাজুঃ ৫ আগস্ট শনিবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জামালপুর জেলা পুলিশ ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছেন।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শহীদ শেখ কামাল এঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী, কবি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি। রক্তাক্ত ১৫ আগস্টে শেখ কামালই প্রথম শহীদ।
