জামালপুরমেলান্দহ

মেলান্দহে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃবিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার মেলান্দহ উপজেলা বি এন পির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর জেলা বি এন পির সিনিয়র সহসভাপতি,মেলান্দহ উপজেলা বি এন পির সভাপতি ও জামালপুর – ৩ আসেন মেলান্দহ- মাদারগঞ্জের বিএনপির প্রাণ প্রিয় নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।


মেলান্দহ উপজেলা বি এন পির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বি এন পির সভাপতি আলহাজ্ব এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। আরো বক্তব্য রাখেন হাজরাবাড়ী পৌর বি এন পির সদস্য সচিব তালাদ মাহমুদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সফল সভাপতি আবদুল আলিম তালুকদার লেবু, সাবেক সফল ছাত্র নেতা আনিছুর রহমান আনিস, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুন্জুরুল কবীর মুন্জু প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *