জামালপুরসদর

জামালপুর সদরের সাংসদ ইন্জিনিয়ার মোজাফফর হোসেন এর শ্বশুরের ইন্তেকাল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃ জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন মহোদয়ের শ্বশুর আলহাজ্ব আব্দুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী নিজ গ্রামে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯৮) বছর ।

১ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০ টায় তাঁর নিজ বাড়িতে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবং তার নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের টানা ৬ বারের সফল সাংসদ আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয়। জামালপুর সদর- ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিনিয়র সহসভাপতি সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসন আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুরের মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। তাহারা সকলেই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *