আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

জামালপুরের বকশিগঞ্জে জমি সংক্রান্ত জের ধরে যুবক খুন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত জের ধরে শামীম মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত মঙ্গল বার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামে। নিহত শামীম ঐ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলমান ছিল। পরবর্তীতে গত (৩ অক্টোবর) সাইফুল ইসলাম সেই জমিতে বেগুনের চারা লাগান। পরেএই বেগুনের চারা লাগানো কে কেন্দ্র করে গত মঙ্গলবার সকালে প্রথমে দুই পক্ষের মধ্যেই কথা কাটাকাটি তারপর শুরু হয় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় শামীম।

স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের একাধিক ব্যক্তি তাকে ঘটনাস্থলে কুপিয়ে জখম করেছে পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ নেওয়ার পথেই সে মারা যায়। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান,দু পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে তবে এই বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করিনি। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *