খেলাধূলা

সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে নিউজিল্যান্ড

সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে নিউজিল্যান্ড। শুরুতেই চেপে ধরেছে শ্রীলঙ্কাকে। ছয় উইকেট তুলে ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন কিউইরা। বিধ্বংসী রূপে দেখা দিয়েছেন ট্রেন্ট বোল্ড। একাই ঝুলিতে পুরেছেন ৩ উইকেট।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বিপদে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৪ রান। কুশল পেরারা একাই করেছেন ৫১, তবুও মাত্র ২৮ বলে। বাকিরা কেউ পারেননি দুই অংকের ঘরে পৌঁছাতে।

মাত্র ৩ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কাকে ২ রানে ফেরান সাউদি। এরপর টানা বোল্টের আঘাত। পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে ভেঙে দেন টপ অর্ডার। কুশল মেন্ডিসকে ৬ ও সাদিরা সামারাবিক্রমাকে ফেরান ১ রানে।

আর নবম ওভারে এসে বোল্ট আসালাঙ্কাকে ফেরান ৮ রানে। পরের ওভারে ফার্গুনসন বিধ্বংসী হয়ে উঠা পেরারাকে ফেরালে ৭০ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সেখান থেকে দলকে টানেন এঞ্জেলা ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। গড়ে তোলেন ৩৪ রানের জুটি।

ম্যাথিউসকে ১৬ রানে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন সান্টনার। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১০৪ রান। সিলভা ব্যাট করছেন ১৮ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *