উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুর জেলার শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত হয়েছেন মাসুদ রানা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার এস আই মাসুদ রানা।

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত অক্টোবর / ২০২৩ ইং মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে
মাসুদ রানা কে নির্বাচিত করা হয়েছে। গত-১৮ নভেম্বর শনিবার ২০২৩ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় মেলান্দহ থানার এস আই মাসুদ রানা কে শ্রেষ্ঠ এস,আই হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। মাসুদ রানা কে জামালপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত করায় তিনি জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *