আলোচিতউপজেলার সংবাদ

নালিতাবাড়ীতে ৯৫ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকায় ৯৫ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ সিপিসি -১ জামালপুর।

২ ডিসেম্বর শনিবার দুপুর ২ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পশ্চিম সমশ্চুড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান বিদেশী মদসহ ০১ জন মাদক কারবারি মাদক পাঁচারের উদ্দেশ্যে উক্ত এলাকায় গাড়ীর জন্য অপেক্ষমান থাকা অবস্থায় গ্রেপ্তার হয়। গ্রেফতারকৃত আসামী শংকর কুচ (২৮), পিতা-শগেন্দ্র কুচ, সাং-রাংটিয়া, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুরকে ধৃত করে। উক্ত আসামীর নিকট হইতে ৯৫ (পচাঁনব্বই) বোতল আমদানি নিষিদ্ধ McDowell’s No-1, বিদেশী মদ, ০১ টি বাটন মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করে। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য = ৯৫,০০০/- (পচাঁনব্বই হাজার) টাকা।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত গ্রেপ্তারকৃত আসাসীকে জামালপুর জেলার নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *