জাতীয়জামালপুর

জামালপুরে এমপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে এমপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর মধ্যে জামালপুর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন (গামছা), জাতীয় পার্টির এস.এম. আবু সায়েম (লাঙ্গল), আওয়ামী লীগের নুর মোহাম্মদ (নৌকা) ও তৃণমুল বিএনপির মো. গোলাম মোস্তফা (সোনালী আশ) প্রতীক বরাদ্দ পেয়েছে।

জামালপুর-২ আসনে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ (লাঙ্গর), স্বত্রন্ত্র থেকে জিয়াউল হক জিয়া (ঈগল), আওয়ামী লীগ থেকে ফরিদুল হক খান দুলাল (নৌকা), তৃণমুল বিএনপি হোসেন রেজা বাবু (সোনালী আশ) ও স্বত্রন্ত্র থেকে শাহজাহান আলী মন্ডল (ট্রাক) প্রতীক।

জামালপুর-৩ আসনে আওয়ামী লীগের মির্জা আজম (নৌকা), জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) ও জাতীয় পার্টি (জেপি) মো. নজরুল ইসলাম (বাইসাইকেল) প্রতীক।

জামালপুর-৪ আসনে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিক মেহেদী (টেলিভিশন), তৃণমুল বিএনপি মো. সাইফুল ইসলাম (সোনালী আশ), স্বত্রন্ত্র থেকে আব্দুর রশিদ (ট্রাক), জাতীয় পার্টি মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল), জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল), আওয়ামী লীগের মাহবুবুর রহমান (নৌকা) ও স্বত্রন্ত্র থেকে ডা. মুরাদ হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন।

জামালপুর-৫ সদর আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম (ডাব), আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), জাতীয় পার্টির মো. জাকির হোসেন (লাঙ্গল), জাতীয় পার্টি (জেপি) এর বাবর আলী খান (বাইসাইকেল), স্বত্রন্ত্র থেকে মো. রেজাউল করিম রেজনু (ঈগল), ন্যশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম (আম) ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. সাব্বিরুজ্জামান (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শফিউর রহমান, জামালপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা নির্বাচন অফিসার শাহ নিয়াদ জামান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সকল আইন মেনে চলে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *