আলোচিতজামালপুরমেলান্দহ

জামালপুর জেলার শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত হয়েছেন মোঃ হাফিজুর রহমান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার এস আই মোঃ হাফিজুর রহমান।

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত নভেম্বর / ২০২৩ ইং মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে মোঃ হাফিজুর রহমান
কে নির্বাচিত করা হয়েছে। গত-২৭ ডিসেম্বর বুধবার ২০২৩ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় মেলান্দহ থানার এস আই মোঃ হাফিজুর রহমান কে শ্রেষ্ঠ এস,আই হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। মোঃ হাফিজুর রহমান কে জামালপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত করায় তিনি জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *