উপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক সুইচ লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তিলকপুর কাউনেরচর গ্রামে নিজ ঘরে বৈদ্যুতিক সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন বাবু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত জিহাদ হোসেন বাবু ওই গ্রামের ছামিউল হক গেন্দার ছেলে।

জানা যায়, আজ শুক্রবার বৈদ্যুতিক সুইচ লাগাতে গিয়ে সে মারা য়ায়। একমাত্র ছেলে হারিয়ে বাবা ছামিউল হক গেন্দার পরিবারসহ ওই গ্রামে শোকের মাতম চলছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *