উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর সদর আসনে নৌকার প্রার্থীর শ্রীপুর, রশিদপুরে নির্বাচনি জনসভা ও গণসংযোগ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ গণসংযোগ ও নির্বাচনী জনসভা করেছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ দিনব্যাপী জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে তিনি রশিদপুর ইউনিয়নের তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন।

দলীয় সূত্র জানায়, শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী তিনি শ্রীপুর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারিয়া বেপারীপাড়া, শ্রীপুর কুমারিয়া বাজার, মাটিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাসহ বেশ কয়েক স্থানে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানান।

এসময় তিনি বলেন, নৌকা হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। নৌকা মানেই উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়ে আপনাদের ৫ বছর সেবা করার সুযোগ দিন। আপনারা যদি আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে পারেন আমি আপনাদের জন্য রাস্তা-ঘাট সব করে দিবো। এসময় তিনি আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

গণসংযোগকালে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *