আলোচিতজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়ির ঈগল প্রতীকের প্রার্থীকে নিবার্চন থেকে সরে যাওয়ার হুমকি

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে নিবার্চন থেকে সরে যেতে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

৩১ ডিসেম্বর রবিবার বিকেলে ডা. মুরাদ হাসানের প্রধান নির্বাচনী এজেন্ট কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের বাড়িতে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী প্রকেৌশলী মাহবুবুর রহমান হেলাল স্ব-শরীরে গিয়ে এ হুমকি দেন। এ ঘটনায় রাতেই রিটানিং অফিসার বরাবর অভিযোগ দায়ের হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ডা. মুরাদ হাসানের প্রধান নির্বাচনী এজেন্ট ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের শিমলা পল্লীর নিজ বাড়িতে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ৪০ থেকে ৫০ জন সমর্থক নিয়ে হাজির হন। এ সময় তিনি ডা. মুরাদ হাসানকে নিবার্চন থেকে সড়ে যাওয়ার জন্য বলেন। অন্যথায় মুকুলসহ ঈগলের কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর করে এলাকা ছাড়া করার হুমকি ও গালাগালি দিয়ে চলে যান। বিষয়টি নির্বাচনী আচরণবিধি ভঙের কারণ বলে সহকারী রিটানিং অফিসার ও ইউএনওর মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে সাখাওয়াত আলম মুকুল জানান।

সাখাওয়াত আলম মুকুল বলেন, রবিবার বিকেলে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ৪০ থেকে ৫০ জন কর্মী সমর্থন নিয়ে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে বলেন, আমার বাড়ি ঘর ভাংচুর করে আমাকে এলাকা ছাড়া করবেন’। ডা মুরাদ হাসান নির্বাচন থেকে সরে না গেলে আমাকে সহ ঈগলের কর্মী সমর্থককে মারপিট করবেন।

বিষয়টি নিয়ে কথা বলতে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও ইউএনও শারমিন আক্তার বলেন, বিষয়টি সাখাওয়াত আলম মুকুল মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ এখনো হাতে পায়নি। হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *