উপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

ডা. মুরাদ হাসান রোগীও দেখছেন নির্বাচনী প্রচারও চালাচ্ছেন

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ঈগল প্রতীক নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আলোচিত এই সংসদ সদস্য। তিনি নির্বাচনী প্রচারণায় ভোট চাইতে গিয়ে রোগীদের দেখে পরামর্শও দিচ্ছেন।

নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন ডা. মুরাদ হাসান। এসময় তিনি রাস্তায় সাধারণ মানুষের কাছে ঈগল প্রতীকের জন্য ভোট চান। সে সময় সাধারণ মানুষ তাকে রোগ সম্পর্কে নানা কথা জিজ্ঞেস করলে তিনি সড়কে দাঁড়িয়ে থেকেই রোগীর রিপোর্ট দেখে পরামর্শ দেন। সেই সঙ্গে এক ভোটার চিকিৎসার জন্য টাকা নেই বলার পর ডা. মুরাদ হাসান তার পকেট থেকে বের করে ওষুধ কেনার টাকা দেন।

এ বিষয়ে ডা. মুরাদ হাসান বলেন, আমার বাবা বলেছেন, বাবা তুমি ডাক্তার হয়েছো সারাজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। সরিষাবাড়ীর মানুষ জামালপুরের মানুষ এদের কারো থেকে আমি টাকা নেই না। কেউ বলতে পারবে না আমি টাকা নিয়ে চিকিৎসা করি। আমার হায়াত যতদিন রয়েছে কোনো দিন আমি টাকা পয়সা নিয়ে চিকিৎসা দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *