আলোচিতইসলামপুরজামালপুরসদর

জামালপুর দুইটি আসনের একটিতে ভোট বর্জন অপরটিতে নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি

কাফি পারভেজ জামালপুর প্রতিনিধি:

জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারার অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘উপজেলার ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০ টি ভোট কেন্দ্রের লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার মহোৎসব চলছে। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানালেও তারা তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।’

এ বিষয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম বলেন, ‘লাঙ্গল প্রতীকের প্রার্থী যেসব কেন্দ্রের কথা বলেছেন সেসব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে ফোন করে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দ্রুত ঘটনার স্থলেই পুলিশ বিজেপির ফোর্স পাঠানো হচ্ছে।’

এ ছাড়াও জামালপুর-৫ সদর আসনে ব্যাপক অনিয়ম, প্রকাশ্যে সীল মারা, পোলিং এজেন্টদের সব কেন্দ্র থেকে বের করে দেওয়ায় এই আসনের নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচন দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *