উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ সাত জুয়াড়িকে আদালতে সোপর্দ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জে রবগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেড ঘরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)-এর সদস্যরা।

শুক্রবার দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো— ঘাসিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২) , মোহাম্মদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম মিয়া (১৯), নয়ন মিয়ার ছেলে আকাশ ইসলাম (২০), ইসলামপুর উপজেলার মালমারা নয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে মাসুদ রানা (১৯), চরপরমা নয়াপাড়া গ্রামের সুন্দও আলীর ছেলে সুমন মিয়া (২২) ও ইরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল (১৯)।

অপরদিকে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে (২২) আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁদের শুক্রবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *