উপজেলার সংবাদজামালপুরসদর

মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের জামালপুর জেলা পুলিশের সাথে মতবিনিময়

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য পঞ্চম মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি,জামালপুর- ২ মহোদয় নির্ধারিত সফরসূচি অনুযায়ী জামালপুর জেলা সফর করেন।

তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল মাননীয় মন্ত্রী মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।

এসময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক সফিউর রহমান, জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বর্তমানে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসাইনসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *