ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের ইশতেহার সম্পর্কে আপনারা জেনেছেন। সে ভাবে তা’ পালন করতে হবে।

তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল দুর্নীতি জিরো টলারেন্স রাখতে হবে। যার যা দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। কোন দপ্তরের শূন্য পদ থাকলে সেটা আমাকে জানাবেন। প্রত্যেক দপ্তরের কি সমস্যা রয়েছে তা’আমাকে জানাবেন। সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহন করা হবে।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, প্রাণী সম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুনাহার, পল্লী বিদ্যুত সমিতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলীবদী খান সুজন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, বাংলাদেশ কৃষি ব্যাংক ইসলাপুর উপজেলা শাখার ম্যানেজার উদয় রায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
এছাড়াও সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সুধীজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *