উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে শহীদ জিয়াউর রহমান এর ৮৮ তম জন্ম দিনে শীতবস্ত্র বিতরণ

জামালপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্ম দিন উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ – মাদারগঞ্জের গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষ থেকে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ইউনিয়ন ও হাজরাবাড়ী পৌর এলাকাসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকা, ঘোষেরপাড়া,ফুলকোচা ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাজরাবাড়ী পৌর বি এন পির আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব শাহ তালাদ মাহমুদ, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম মতলুব হোসেন বাবু, ঘোষেরপাড়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু মোল্লা, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক সফল আহবায়ক মুন্জুরুল কবীর মুন্জু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *