উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে এপেক্স ক্লাবের কম্বল বিতরণ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জামালপুরের উদ্যোগে সমাজে কম ভাগ্যবান দুই’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র সানোয়ার হোসেন ছানু, বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্সিয়ান কাফি পারভেজ, এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এপেক্সিয়ান রঞ্জন কুমার সিংহ, জামালপুর পৌরসভার কাউন্সিলর এপেক্সিয়ান রাজিব সাহা সিংহ, ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রবাল চৌধুরী রাজন, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি, বোর্ড মেম্বার সুমন কুমার সাহা, রনজিত বসাব, নূর হোসেন, শ্যামলচন্দ্র সাহাসহ সকল বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

এপেক্স ক্লাব অব জামালপুরের উদ্যোগে প্রতিবছর কমভাগ্যবান ব্যক্তিদের মাঝে সেবা মূলক কর্মকার্ন্ড করা হয়ে থাকে। ক্লাব সদস্যদের আর্থিক অনুদানের প্রথম ধাপে ২০০ জন কম ভাগ্যবানের হাতে কম্বল তুলে দেয়া হয়। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন কার্যক্রম অভ্যাহত থাকবে বলে ক্লাব প্রেসিডেন্ট জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *