আলোচিতজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়তে ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচা আটক

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়িতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ভোরে শহরের গেইটপাড় এলাকার সিএনজি স্ট্যান্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়। শহীদুল ইসলাম সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে।

সোমবার সকালে র্যাব কার্যালয়ে এক প্রেসবিফ্রিং এ র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আবরার ফয়সাল সাদী জানান, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভাতিজীকে কুনজর দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার ক্ষেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে তার চাচা। এসময় ভিকটিমের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি অভিযানিক দল শহরের গেইটপাড় সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র্যা ব কর্মকর্তা আরো বলেন, আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *