উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানের সাথে ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময়


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জননেতা ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান মহোদয়ের উপজেলা চেয়ারম্যান প্রার্থীতসা বিষয়ক ভোটার ও দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্বাচনী মতবিনিময় ও পরামর্শ সভা -২০২৪ ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক সফল ছাত্র নেতা মোহাম্মদ খায়রুল ইসলাম রুশো। ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আফসারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব হাসানুজ্জামান মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝাউগড়া বঙ্গবন্ধু সরকারি কলেজর অধ্যক্ষ মোঃ ফজলুল হক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আন্জু মনোয়ারা হেনা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লোল সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সানাউল ইসলাম মালেকসহ ইউনিয়ন আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত মতবিনিময় ও পরামর্শ সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান তিনি তার বক্তব্য বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করতে চাই, আপনারা যদি আমাকে সৎ আদর্শ ও ভালো মানুষ হিসেবে মনে করেন ও সমর্থন করেন তাহলে আমি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকেই একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমার বিজয় সুনিশ্চিত হবে বলে আমি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *