জামালপুরে যৌথ অভিযানে তিন বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
কাফি পারভেজ,জামালপুর প্রতিনিধি:
জামালপুরে নানা সমস্যায় আক্রান্ত বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে জামালপুর এ্যাপোলো সহ তিন বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১টি অপারেশন থিয়েটার এবং ১টি প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বেসরকারি হাসপাতালগুলোতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার এবং র্যা ব এ যৌথ অভিযান পরিচালনা করে।
জানা যায়, শহরের দেওয়ানপাড়াস্থ জামালপুর এ্যাপোলো হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার না থাকায়, লাইসেন্স নবায়ন না থাকায় ও অপারেশন থিয়েটারে কাঠের আসবাবপত্র ব্যবহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে নানা অনিয়মের অভিযোগ শহরের নয়াপাড়াস্থ মা নার্সিং হোম এন্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা ও অপারেশন থিয়েটার সিলগালা এবং শহরের শফি মিয়ার বাজারস্থ ইউনাইটেড জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।
অভিযানে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডাক্তার রাফিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুর রহমানসহ সিভিল সার্জন প্রতিনিধি ও র্যা বের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
