খেলাধূলাজামালপুরশিক্ষাসদর

জামালপুরের নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর সদর উপজেলার বাঁশচাড়া ইউনিয়নের নবাবপুর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর -৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও বাশঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *