জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
কাফি পারভেজ, জামালপুর:
জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম মফি (৬৫) নামে একপথচারি নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম মফি ঘোড়ধাপ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত হাবিবুর রহমান হবির পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে মফি ভারুয়াখালী বাজারের কৃষি ব্যাংকের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি শুক্রবার ধাক্কা দিলে রাস্তার ছিটকে পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক মফিজুল ইসলাম মফিকে চাপা দিলে ঘটাস্থলেই তিনি মারা যান।
জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে।
