আলোচিতজামালপুরসরিষাবাড়ি

জামালপুরে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-সরিষাবাড়ি আঞ্চলিক মহাসড়কের কেন্দুয়া কালীবাড়ির জোকারপাড়া মোড়ে বুধবার বেলা ১১ টার দিকে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মর্জিনা বেগম (৩৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহত মর্জিনা বেগম মেষ্টা ইউনিয়নের কালিদহের পাড়া গ্রামের মো. জরুনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আঞ্চলিক সড়কটি দিয়ে অটোরিকশাযোগে কেন্দুয়া কালীবাড়ি এলাকার মেষ্টা থেকে জামালপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটিতে থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মর্জিনা বেগমের। এ ঘটনায় গুরুতর আহত হয় তার ছেলে মারুফ (১২) ও অটোরিকশা চালক আকাশ (২৯)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির বলেন, বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *