ইটাইলের শৈলেরকান্দায় আত্মকর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার ৫নং ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শৈলেরকান্দা উচ্চ বিদ্যালয়ে আত্মকর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ ইউনাইটেড ট্রাষ্ট মালঞ্চ মেলান্দহ, জামালপুর এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বেকার যুবক ও যুবনারীদের নিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ইউনাইটেড ট্রাষ্ট কর্তৃক বাস্তবায়িত”ট্রাষ্ট আত্মকর্মসংস্থান প্রকল্প (টিইপি) এর আওতায় পরিচালিত বিভিন্ন ট্রেডকোর্সের প্রশিক্ষণ সংক্রান্ত ” আত্মকর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা” ইটাইল ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর সদর -৫ আসনের এমপি আবুল কালাম আজাদ।
জামালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন।
উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন:
মোঃ সিব্বির আহমেদ, আবু সামা, মোশাহিদুজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন বেকার যুবক ও যুবনারীদের মাঝে ৭টি ট্রেড কোর্সের জন্য ২ টি ইউনিয়নে ৫০০টি “প্রশিক্ষনার্থী তথ্যবিবরণী ফরম” বিতরণের মাধ্যমে তথ্য পূরণ করে জমা নেওয়া হয়।
