মেলান্দহে ট্রাক চাপায় সাবেক সেনা সদস্যের মৃত্যু
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মালন্দহ উপজেলায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম হাজরাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম (৬৫) অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপজেলার জাটিয়ার পাড়া গ্রামের বাসিন্দা।
মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ জানান, আব্দুল হাকিম স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পশ্চিম হাজরাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যান। পরে একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়, এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
