হাজরাবাড়ী পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সর্বস্তরের নেতাকর্মীর সুস্থ্যতা, নিঃশর্ত কারামুক্তি ও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বর্তমানে সরকারের নির্যাতন ও মৃত্যুররণকারী সকল নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হাজরাবাড়ী পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে হাজরাবাড়ী পৌর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবো। অনেক দুর থেকে বসে গণতন্ত্র রক্ষার জন্য নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান তিনি অসুস্থ আমরা তার জন্য দোয়া করবো এছাড়াও সকল মৃত্যু ররণকারী বিএনপির নেতাকর্মীদের জন্য ও দেশবাসীর জন্য দোয়া করবো আজকের দোয়া ও ইফতার মাহফিলে। মোস্তাফিজুর রহমান বাবুল, বলেন গত ৭ জানুয়ারি ডামী নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এদেশের ৯০ ভাগ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। এরা নির্বাচন বর্জন করেছে এবং এমন কি আওয়ামী লীগের নিজ দলের লোক আওয়ামী লীগ কে ভোট দেয় নাই ওরাও নির্বাচন বর্জন করেছে। আমরা বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই,আমরা গণতন্ত্র কে ফিরিয়ে দিতে চাই, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করে, সুশাসন প্রতিষ্ঠা করতে পারে,আমরা আন্দোলনে ব্যর্থ হয় নাই। সরকার গণতন্ত্র কে হত্যা করেছে। তিনি সরকার কে হুশিয়ার করে বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে মুক্তি দিতে হবে। তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনতে হবে। তাই আমরা যতদিন পর্যন্ত আমাদের কাংখিত লক্ষ্য পৌঁছাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের কে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করা ছাড়া কোন প্রকার বিকল্প পথ বিএনপির নেই।
তাই আগামী দিনে সকল প্রকার মত পার্থক্য ভুলে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ বিএনপির সকল নেতাকর্মীদের কে আহ্বান জানান।
হাজরাবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট শাহ মোঃ তালাদ মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু, হাজরাবাড়ী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুজ্জামান সুরুজ বেপারী, ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহুরুল হক,সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসানুর রহমান খান জিসানসহ হাজরাবাড়ী পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
