মাদারগঞ্জে পিকআপের ধাক্কায় একজনের মৃত্যু
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ঝারকাটা ব্রিজের পূর্ব জটিয়ারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মোতালেব (৫৫) নামে এক মুদি দোকান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মোতালেব মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত হাসি মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মোতালেব মোটরসাইকেল চালিয়ে জামালপুর শহর থেকে মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ঝারকাটা ব্রিজের পূর্ব জটিয়ারপাড়া এলাকায় পোঁছালে দ্রুতগামী একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, রাতেই ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
