উপজেলার সংবাদজামালপুরসদর

কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে স্বপন কে বিজয়ী করার আহবান ফারুক আহাম্মেদ চৌধুরীর

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আগামী ৮ মে জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সফল জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।

তিনি মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে রানাগাছা ইউনিয়নের পলাশতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন কে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য এ কথা বলেন।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

তিনি বলেন, জামালপুর সদরের উন্নয়ন করার জন্য এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। হাফিজুর রহমান স্বপন একজন সৎ, আদর্শ, সাদামাটা মনের মানুষ ও ভদ্র লোক। আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন আমি বিশ্বাস করি আপনারা তার সঠিক মূল্যায়ন পাবেন। আগামী ৮ মে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে তার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মীর মুহাইমিন ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *