আলোচিতজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জের ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে ১৩ জুয়ারি আটক

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর বকশিগঞ্জের পৌর শহর দড়িপাড়া গ্রামের কুকরা বিল এলাকার ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে ১৩ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।

আটককৃতরা হলেন,বকশিগঞ্জ নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের মো. নবীর উদ্দিন সরকারের ছেলে সোলায়মন সরকার (৫০),মো. সোলায়মান সরকারের ছেলে মহসিন সরকার (২৪), মৃত তুনাই সরকারের ছেলে মনি (৪০), বকশিগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন গেল্লা শেখের ছেলে চাঁন মিয়া (৬৫), গুমেরচর গ্রামের মৃত আঃ হামেদের ছেলে শাহ আলী (৫৩), চর কাউরিয়া ভাটিয়াপাড়া গ্রামের মো. নুর ইসলাম মিয়ার ছেলে মিলন মিয়া (২২),মো. হায়দার আলীর ছেলে ইসমাইল হোসেন (২৮), মৃত নুর মোহাম্মদের ছেলে অপু মিয়া (৩২), বকশিগঞ্জ বাজার গরুহাটি এলাকার মোঃ আঃ ছাত্তারের ছেলে মেহেদী হাসান (২৮),বকশীগঞ্জ নামাপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৬), চরকাউরিয়া মাঝপাড়া এলাকার মৃত বাহার আলীর ছেলে নুর নবী গামা (৫২), সওদাগর পাড়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে ইদ্রিস আলী (৪০) ও শ্রীরবর্দী উপজেলার মানজালিয়া গ্রামের মো. ময়দান আলীর ছেলে সুমন কালু (৩৪)।

জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, রবিবার বিকালে বকশিগঞ্জ পৌর শহর দড়িপাড়া গ্রামের কুকরা বিল এলাকার জামাই মেলাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়ারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জুয়া আর মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *