আলোচিতজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ আটক ৩

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে একটি মিনি পিকআপ আটক করে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪।

জামালপুর র‍্যাব -১৪ সূত্রে জানা যায়,
মঙ্গলবার দুপুরে বকশিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড় এলাকায় জামালপুর র‍্যাব -১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালিত হয়। এ সময় একটি মিনি পিকআপ ( ঢাকা মেট্রো-ন ১৮-১৬০৬) সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী চালায়। পিকআপে থাকা বিশেষ ভাবে তৈরি করা একটি বক্স নজরে পড়ে। বক্সটা পুরোপুরি সিল করা৷ ছিল। সেটি কেটে বের করা হয় ১২ প্যাকেট গাঁজা। প্রতি প্যাকেটে দুই কেজি করে গাঁজা ছিল। এ সময় ট্রাক ও একটি মোটরসাইকেলসহ মো: আনারুল, আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জামালপুর র‍্যাব -১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *