উপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

জামালপুর প্রতিনিধি:

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৫ মে রোববার রাতে জামালপুরের পাঁচরাস্তা মোড়ে এশিয়ান ফুটভিলেজ রেস্তোরাঁয় সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক লিটন, হাসান সরোয়ার মঞ্জু, এডভোকেট কামাল উদ্দিন, এডভোকেট মাফুজুর রহমান সোহেল, এডভোকেট জাহিদুল ইসলাম বাবুল, মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী রাজু আহাম্মেদ, মোহাম্মদ জাকিউল ইসলাম, ইকরামুল হক, সাখাওয়াত হোসেন, শাহ মো. শামীম প্রমুখ।

সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটির সদস্যগণের নাম ঘোষণা করেন ইকরামুল হক লিটন।

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা সংসদ সদস্য নূর মোহাম্মদ ও উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সভাপতি আশরাফুল ইসলাম বুলবুল (বুলবুল জেনারেল হাসপাতালের পরিচালক), সহ-সভাপতি ইকরামুল হক লিটন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নূর উদ্দিন আহমেদ , এডভোকেট কামাল উদ্দিন ও আশেক মাহমুদ শান্ত, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জিলানী, সহ যুগ্ম-সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, সাইফুল ইসলাম বকুল, নূর ছালাম ও খন্দকার ওয়াজিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান সোহেল ও মাইনুল ইসলাম মুকুল, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ ইমরান, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকিউল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক জিয়াউল হক, তথ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলে রাব্বী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম বাবুল, সমাজ কল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক  সাংবাদিক খাদেমুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফরহাদ রেজা, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা চৌধুরী চায়না সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি তিন বছরের জন্য গঠন করা হয়।

সভায় দেওয়ানগঞ্জের জামালপুরে বসবাস কারি বিভিন্ন পেশার প্রায় দুই শতাধিক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *