উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাউন্ডারি ওয়াল ভাংচুর, মারধর, আহত-৩,

 

জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বংশী বেলতৈল গ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাউন্ডারি ওয়াল ভাংচুর ও মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। গত মঙ্গলবার ৭ এপ্রিল অনুমান সকালে ৯টার দিকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বংশী বেলতৈল গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো.রবিউল ইসলাম এর সাথে একই ইউনিয়নের বংশী বেলতৈল গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ মোঃ আব্দুল লতিফ, মোছাঃ নছিমন, বীর ঘোষেরপাড়া গ্রামের বাসিন্দা লিপি বেগম (২৬), জুলেখা (৩৫) স্বামী মোঃ শফিক সাং তেলিপাড়া, মোছাঃ আছিয়া (৩২) স্বামী মাসুদ, সং পলাশতলা,আছমা (২৮) স্বামী মোঃ আব্দুল কুদ্দুস, সাং, ভাংঙ্গুডাংগা ও মোছাঃ বন্যা (২৩) গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত মঙ্গলবার ৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে রবিউল ইসলাম তার দখলীয় জমিতে বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ করতেছিলেন। এমতাবস্থায় প্রতিপক্ষ আব্দুল লতিফ গংরা রবিউল ইসলাম গংদের উপর হামলা করে তাদের বাউন্ডারি ওয়াল ভাংচুর করে ও তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে মারধরের করে, টানা,হেচড়া করিয়া বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি করে এবং তাদের স্বর্ণের চেইন ও কানের ঝুমকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। এসময় হামলায় গুরুত্বর আহত হয় মোঃ রবিউল ইসলাম (৪০) তার তিনতি দাঁত ভাঙ্গিয়া রক্তাক্ত জখম হয়। এছাড়াও রবিউলের মা আজিন (৬১) ও তার বোন ববিতা (৩৫)সহ একই পরিবারের ৩ জন গুরুত্বর আহত অবস্থায় মেলান্দহ ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান, বংশী বেলতৈল গ্রাম এলাকায় মারামারি ঘটনায় অভিযোগ পাওয়া গেছে অভিযোগ তদন্ত করে মামলা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *