ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অভিজিৎ দাস

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামপুরের সার্কেল সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস।

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত এপ্রিল /২০২৪ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ দাস। ১৪ মে মঙ্গলবার ২০২৪ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুরের ইসলামপুর সার্কেল ও সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন বর্তমানে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এপস সোহেল মাহমুদসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে ইসলামপুরের সার্কেল সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস কে জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত করায় জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইসলামপুরের সার্কেল ও সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *