বকশীগঞ্জ জাল সনদে মাদ্রাসায় শিক্ষকতা করার অভিযোগ
জামালপুর প্রতিনিধি: জাল সনদে চাকুরি করার অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় কে আর আই কামিল মাদ্রাসার এক প্রভাষকের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, মোঃ আবদুল্লাহ আল আমীন নামে
পদার্থ বিজ্ঞান বিভাগের ওই
প্রভাষকের অন্যসব সনদ সঠিক থাকলেও অনার্সের সনদটি জাল।
শুরু থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে ম্যানেজ করে তিনি চাকুরি করে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত প্রভাষকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি খতিয়ে দেখবে এমন প্রত্যাশা সচেতন অভিভাবকদের।
